২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রলার ডুবে ‘নিখোঁজ’ ৫

ভোলায় সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারসহ অন্তত পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার সকালে চরফ্যাশনের ভাসান চর ও মহিউদ্দিনের চরের পাশে এ দুর্ঘটনা থেকে ফিরে আসা জেলেরা এ তথ্য জানিয়েছেন।

তবে পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।

নিখোঁজ পাঁচজনের মধ্যে হেলাল ও তাহের নামের ২ জেলের পরিচয় পাওয়া গেছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক সালাম হাওলাদার বলেন, সকালে ২টি ট্রলারের জেলেরা সাগর মোহনার মহিউদ্দিনের চর এলাকায় মাছ ধরছিল। এ সময় প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়।

“এতে ট্রলারের ১৬ জেলের মধ্যে ৫ জন নিখোঁজ হয়”, বলেন সালাম হাওলাদার।   

একই সময়ে ভাসান চরে মোস্তফা মাঝির একটি মাছ ধরা ট্রলার ডুবে যায় বলেও জেলেরা জানিয়েছে।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ওসি এনামুল হক ট্রলার ডুবির খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত বা নিখোঁজদের বিষয়ে কেউ কিছু জানায়নি।