ত্বকি হত্যার আসামি সীমান্তের জামিন
নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার ঘটনায় আটক একজন হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ সালেহ রহমান সীমান্তকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
তাকে কেন জামিন দেয়া হবে না, সেই রুলও জারি করেছে উচ্চ আদালত।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রাব্বির ছেলে ত্বকি গত ৬ মার্চ নিখোঁজ হন। দুদিন পর শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রফিউর রাব্বি এ ঘটনায় যে মামলা করেন, তাতে আসামি হিসাবে কারো নাম না থাকলেও গত ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে কয়েকটি নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন।
এতে সীমান্তের নামও ছিলো। পুলিশ এই মামলায় সীমান্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এই হত্যাকাণ্ডের তদন্ত পুলিশ শুরু করলেও হাই কোর্টের আদেশে গত ২০ জুন সেই দায়িত্ব নিয়েছে র্যাব।
তিনি আসামির তালিকায় যোগ করতে শামীমসহ কয়েকজনের নাম পুলিশ সুপারকে দেন। শামীমের ছেলে অয়ন ওসমান, যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ (ক্যাঙ্গারু পারভেজ), জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিফাত বিন ওসমান ও সীমান্তের নাম ওই তালিকায় রয়েছে।
এর মধ্যে সীমান্ত ছাড়াও রিফাত এবং ইউসুফ হোসেন লিটন নামে আরেক যুবক গ্রেপ্তার হন।
সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতা বরাবরই অস্বীকার করে আসছেন।
