২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৭ জনের ৩৭ বছর জেল

হত্যা মামলায় সাত ব্যক্তিকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

এরমধ্যে হত্যার দায়ে তাদের ৩০ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছর কারাদণ্ড দেয়া হয়।  

একইসঙ্গে আহত করার দায়ে এ আসামিদের সাত বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ সোমবার দুপুরে এই রায় দেন।

দণ্ডিতরা হলেন খলাপাড়া গ্রামের হাবিবুর রহমান, আব্দুল আওয়াল, হারুন মিয়া, আবুল কালাম, আব্দুল মন্নাফ, হবি মিয়া ও মজিবুর রহমান।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

আদালতের অতিরিক্ত পিপি সাইফুল আলম প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ২৬ জুলাই রাতে নেত্রকোনার খলাপাড়া গ্রামের বাহাজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে জিয়াউর রহমানসহ চার জনকে আহত করে আসামিরা। 

২৮ জুলাই হাসপাতালে জিয়াউর রজমানের মৃত্যু হয়।

পরদিন বাহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। একই বছরের ১২ অক্টোবর সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।