২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের কোষাধ্যক্ষ অধ্যাপক খায়ের

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়েরকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার জনসংযোগ কার্যালয়ের পরিচালক পরিচালক মীর আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক খায়ের জীববিজ্ঞান অনুষদের ডিন পদেও দায়িত্ব পালন করছেন।

১৯৯১ সালে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।