‘ডাকাতের’ চোখ তুলে নিল জনতা
বরগুনার বামনায় বিক্ষুব্ধ জনতা এক ‘ডাকাতের’ চোখ তুলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার মধ্যরাতে বামনার খোলপটুয়া বাজারে জনতা ‘ডাকাত’ মহিউদ্দিনের চোখ তুলে নেয় বলে জানায় পুলিশ।
মহিউদ্দিন বলইবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বামনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মধ্যরাতে বিক্ষুদ্ধ লোকজন খোলপটুয়া বাজার থেকে মহিউদ্দিনকে ধরে নিয়ে ব্যাপক গণপিটুনি দেয়। পরে তার দু’চোখ তুলে নেয়।
রাত সাড়ে বারোটার দিকে পুলিশ মহিউদ্দিনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
