২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ

হঠাৎ কারখানা বন্ধের ঘোষণায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 04:56 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

ইউটা গার্মেন্টস নামের ওই কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে সোমবার সকালে গুলশান-১ লিংক রোডে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে আশেপাশের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

তেঁজগাও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউটা গার্মেন্টসের কর্মীরা সকাল ৮টায় কারখানায় এসে বন্ধের নোটিস দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এ সময় সড়কে তীব্র যারজটের সৃষ্টি হলে পুলিশ শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে। কিন্তু তারা অবরোধ চালিয়ে গেলে এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ছত্রভঙ্গ শ্রমিকরা সরে যাওয়ার পর সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান।