নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে হামলায় আহত কৃষক আব্দুল লতিফ (৫৫) নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে মারা যান।
লতিফ উপজেলার রূপচন্দপুর গ্রামের বাসিন্দা।
আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান জানান, জমি নিয়ে প্রতিবেশী নুর আহম্মদের সঙ্গে বিরোধ ছিল লতিফের।
সাড়ে সাতটার দিকে লতিফ কোনাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন লতিফকে কুপিয়ে আহত করে।
হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে মারা যান লতিফ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
