২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে পাঠানো হলো বুয়েটের ১০ শিক্ষার্থীকে

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বুয়েটের ১০ ছাত্রের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

একদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের হাজির করা হয়। পরে তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহনগর হাকিম আতিকুর রহমান।

বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারীর একটি হোটেল থেকে ওই ১০ ছাত্রকে ৫৪ ধারায় আটক করা হয়। পরের দিন তাদের জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।

এরা হলেন- জুলহাস বিশ্বাস (২৪), মো. ইদ্রিস (২২), মো. সুজাজিত হোসেন (২২), শহীদুল ইসলাম (২১), দেওয়ান কামরুল (২২), মো. জামিলুর ইসলাম (২৪), সামিউল শহীদ (২৩), নাইমুল আরিফ (২২), মজিবুল হোসেন (২৩) ও রবিউল ইসলাম (২৩)।

জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, পুরান ঢাকার কাপ্তানবাজারে স্টার রেস্তোরাঁয় বসে তারা কোনো নাশকতার পরিকল্পনা করছিল কি না তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।