২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়ি খুন, পুত্রবধূর ঝুলন্ত লাশ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক মহিলা খুন হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 07:48 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

একই দিন তার পুত্রবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে নিজের ঘরে।

শনিবার রাতে পদমপুর গ্রামে খুন হন স্থানীয় শামসুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম (৪৫)।

ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আফরোজার পুত্রবধূ বিউটি বেগমের (২৫) লাশ।

রোববার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

প্রতিবেশীদের ধারণা শাশুড়িকে হত্যার পর পুত্রবধূ আত্মহত্যা করেছেন।

রানীশংকৈল থানার ওসি ফিরোজ খান জানান, রক্তাক্ত অবস্থায় আফরোজার লাশ এবং ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় বিউটি বেগমের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার তদন্ত চলছে। পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করছেন।

৩ নং হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, চার বছর আগে পদমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে আরিফুলের সঙ্গে বিউটির বিয়ে হয়।

বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে তার বিরোধ লেগে ছিল।

এর জেরে শনিবার রাতে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে শাশুড়িকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন বিউটি। পরে নিজে ঘরের দরজা-জানালা বন্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।