২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্ঘটনায় চীনের নাগরিক নিহত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিটাল এলাকায় সড়ক দুর্ঘটনায় চীনের এক নাগরিক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

নিহতের নাম নাম লু হু কং রিঙ্গে (৪৫) বলে পুলিশ জানিয়েছে। তিনি বারিধারার ‘জ্যানজিপার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা ছিলেন।

যাত্রাবাড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে একটি বিআরটিসি বাস এবং সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় রিঙ্গে গুরুতর আহত হন।

গুরুতর আহত রিঙ্গোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই সিটি কর্পোরেশনের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিঙ্গের সহকর্মী হাসান হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ও ওই চীনা সহকর্মী মোটর সাইকেলে চড়ে নারায়ণগঞ্জ গিয়ে সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

“সায়দাবাদে প্রচণ্ড জ্যামে মোটর সাইকেল আটকে গেলে তিনি (রিঙ্গে) নেমে আমাকে মোটর সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে বলেন। সায়েদাবাদ টার্মিনাল সংলগ্ন সড়ক পার হতে গিয়ে প্রথমে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়, তারপর বিআরটিসির একটি বাস তাকে পুনরায় ধাক্কা দেয়।”

হাসান জানান, রিঙ্গে বারিধারা এলাকার ৭ নম্বর রোডের ৪৯১ নম্বর বাড়িতে থাকতেন।