২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুটখালি ইউনিয়নের চেয়ারম্যান হলেন গফফার

যশোরের শার্শার পুটখালী ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে পুটখালি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

“প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে আব্দুল গফফার সরদার বিজয়ী হয়েছেন”, যোগ করেন আব্দুর রশিদ।

তিনি জানান, ইউনিয়নের ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে আব্দুল গফফার সরদার পেয়েছেন ৮১২৯ ভোট, আর বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হবি পেয়েছেন ৩৩৩  ভোট।

চলতি বছরের ২৪ মার্চ এ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে খুন হওয়ায় এই আসনটি শুন্য হয়।