২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মাদকসহ গ্রেপ্তার ৬

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীও রয়েছেন। 

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত নরসিংদী সদর ও রায়পুরা থানায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার খ: মহিদ উদ্দিন।    

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গাইর বিল গ্রামের তাহের মিয়া ওরফে কাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫), একই জেলার চাউলা দৌলত বাড়ি গ্রামের আব্দুল বারীর ছেলে মানিক মিয়া (৩৪), ইলিয়াছ (৩৫), সুজন চন্দ্র সাহা (২৫), আনোয়ারা বেগম (৪০) এবং আলম (২৫)।

আটকের সময় তাদের কাছ থেকে প্রায় ১১০ কেজি গাঁজা এবং ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসব ঘটনায় নরসিংদী সদর ও রায়পুরা থানায় পৃথক ৫টি মামলা দায়ের হয়েছে।