২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ আটক ২

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে পাঁচ শতাধিক ভারতীয় শাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 08:59 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ওসি কবির হোসেন জানান, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বে-ভিউ সিএনজি স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই দুজন হলেন- আবু তাহের (৬০) ও গাড়ি চালক আমির হোসেন (৩৫)।

ওসি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ৫৬৩টি ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন আবু তাহের।

“তিনি চট্টগ্রামের বিভিন্ন দোকানে ভারতীয় শাড়ি সরবরাহ করেন বলে আমরা জানতে পেরেছি।”