নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় দুই ভাই গুলিবিদ্ধ
নোয়াখালীর চাটখিলে সন্ত্রাসী হামলায় তিন ভাই আহত হয়েছেন, যাদের দুজনের গুলি লেগেছে।
আহতরা- রহমতুল্লাহ দুলাল (৪৫), লাভলু (৩০) ও কুদ্দুস। এদের মধ্যে দুলাল ও লাভলুর গুলি লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, লক্ষ্মীপুরের সন্ত্রাসী গ্রুপ মুন্না বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ভাই আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে আহতদের দাবি, চাঁদা দিতে অস্বীকার করায় তাদের ওপর এই হামলা হয়।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মো. সেলিম জানান, গুলিবিদ্ধ দুলাল ও লাভলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লক্ষ্মীপুরের সন্ত্রাসী মুন্না, বাচ্চু, মিলনসহ কয়েকজন তার ছোটভাই লাভলুকে বুধবার বিকালে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবারের মধ্যে দুই লাখ টাকা চাঁদা দিতে বলে পরে লাভলুকে ছেড়ে দেয় তারা।
“এর প্রতিবাদ করায় রাতে মুন্না, বাচ্চু ও মিলন দলবল নিয়ে আমাদের তিন ভাইয়ের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলায় তার দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। আর রাইফেলের বাটের আঘাতে আহত হন তিনি।
