২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব শুরু

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী প্রযুক্তি উৎসব শুরু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার জাতীয় পতাকা, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে ‘সমৃদ্ধ উন্নয়নের জন্য আইসিটি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইসিটি বিভাগের চেয়ারম্যান মো. আহসান হাবিবের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আলাউদ্দিন, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন মো. আবুবকর সিদ্দিকী।

এরপর নবায়নযোগ্য সৌরশক্তি ল্যাব উদ্বোধন করা হয়।