২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

গাজীপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার ভোগড়া বাইপাস সড়ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. বোরহান উদ্দিন (১০) রংপুরের পীরগঞ্জ থানার মাহমুদপুর এলাকার হাবিবুর রহমান ওরফে হবির ছেলে। তারা বাইপাস সড়ক সংলগ্ন পেয়ারা বাগান এলাকার বাসিন্দা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি নালার ওপর দিয়ে যাওয়া ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায় ।