২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের কাছে হাতবোমা বিস্ফোরণ

হাই কোর্টের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার দুপুরের এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

বিস্ফোরণে কারো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন রোববার রাতে হাই কোর্ট সংলগ্ন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।  

মঙ্গলবার বিস্ফোরণটি ঘটেছে পৌনে ৪টার দিকে হাই কোটের প্রধান ফটকের উত্তর দিকে পূর্ত ভবন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে।

Image
হাই কোর্ট

হাই কোর্ট

ঘটনার পরপরই সেখানে পুলিশ যায়। তবে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক নুরুল আমিন।

“কারা এটি ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না,” বলেন তিনি।

ট্রাইব্যুনালে বিস্ফোরণের দিন দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতেও হাতবোমা হামলা হয়। ওই হামলার জন্য জামায়াতকেই দায়ী করেছেন মন্ত্রী।