২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে মারা গেল ২ শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 08:17 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার দুর্গানগর গ্রামে এ দুর্ঘটনায় মৃতরা হল বাবলু কুমারের মেয়ে পুস্প রানী (৪) ও পরিতোষ কুমারের মেয়ে চৈতী রানী (৪)।

বাবুল ও পরিতোষ সম্পর্কে ভাই। 

পুষ্পর বাবা বাবলু কুমার জানান, সকালে খেলতে খেলতে এই দুই শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বেলা ১১টার দিকে তাদের লাশ ভেসে ওঠে।