সড়ক কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে ভবন হস্তান্তরের নির্দেশ
সড়ক ভবনের ‘এ’ বিল্ডিং এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী ১১ জুলাইয়ের মধ্যে সড়ক ভবনের ওই বিল্ডিং সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
গত বছর এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা সুপ্রিম কোর্টের জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয়া হয়। কিন্তু সড়ক ভবন কর্তৃপক্ষ তা না করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আদেশ দেয় হাই কোর্ট।
এক পর্যায়ে সড়ক ভবনের কয়েকটি ভবন সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিয়ে ‘বিল্ডি এ’ ও ‘এমআইএস ভবন’ বুঝিয়ে দেয়ার জন্য আরো সময় নেয় কর্তৃপক্ষ।
এই প্রেক্ষিতেই হাই কোর্ট মঙ্গলবার এ নির্দেশ দিলো।
সড়ক বিভাগের সচিব ও প্রধান প্রকৌশলী আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের ১১ জুলাই আবার হাজির হতে হবে।
