২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে কর্মচারীদের কর্মবিরতি

স্বতন্ত্র  পে-স্কেল, বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা চালুসহ সাত দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী সংগঠন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মবিরতি পালিত হয়।

এ সময় কর্মচারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। কর্মসূচি শেষে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সমানে এসে শেষ হয়।

শাবি সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন সমিতি ও কর্মচারী ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

একই দাবিতে মঙ্গলবারও অর্ধদিবস কর্মবিরতি পালিত হবে বলে জানান শাবি সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আশরাফুল হক।

কর্মচারী ফেডারেশনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- চাকরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬৫ করা, সিনেট ও সিন্ডিকেটে কর্মচারীদের প্রতিনিধি রাখা, ফেডারেশনের বার্ষিক অনুদান ৫ লাখ টাকা করা এবং কর্মচারী পদোন্নতি নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধা ও পদোন্নতি দেয়া।