২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন খালেদার

বিএনপি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে লেখা রুহুল আমিনের চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

রোববার রাতে গুলশানের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

গ্রন্থ চারটি হচ্ছে- বেগম খালেদা জিয়ার বিএনপি ও বাংলাদেশ, মৃত্যুঞ্জয়ী জিয়া, কমলের কথা ও জিয়াউর রহমান স্মারক গ্রন্থ।

পরে বিরোধী দলীয় নেতা ঢাকাপ্রেস ডটকম নামে একটি অনলাইন পত্রিকারও উদ্বোধন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জমান মিঞা, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, কবি আবদুল হাই শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, নির্বাহী কমিটির সদস্য রফিক হেলালি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।