‘মুক্তিযুদ্ধবিরোধীদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতা করে যারা অপকর্ম-অপরাধ করেছিল, তাদের প্রতি অনুকম্পা দেখানোর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
রোববার দিনাজপুরে জাগরণ মঞ্চের প্রতিনিধি সভায় এ মত প্রকাশ করেন বক্তারা।
এ সভায় দিনাজপুর জাগরণ মঞ্চ ছাড়াও অংশ নেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, ব¬গার ও অনলাইন এক্টিভিস্ট মাহমুদুল হক মুন্সি বাঁধন, জাসদ সমর্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু এবং অনলাইন এক্টিভিস্ট আরিফুল ইসলাম সানী।
