২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শনিবার বিকালে নবগঠিত সদরঘাট থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর হাফেজ (২০) মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।

তার সঙ্গে থাকা টেকনাফের অলিয়াবাদ এলাকার বাসিন্দা মো. রিয়াজ (২৫) নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নূর হাফেজের কাছ থেকে মিয়ানমারের পাসপোর্ট ও বর্ডার পাস পাওয়া গেছে। ৪ জুন তিনি বাংলাদেশে আসেন।