২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে রোববার ইভিএমে পরীক্ষামূলক ভোট

ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করতে রোববার পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

আগামী ১৫ জুন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম।

রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর ৩০ ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এটি হল ১৬ নম্বর ওয়ার্ড।

এ ওয়ার্ডের কেন্দ্র বরিশাল জিলা স্কুল ও সরকারি কমার্শিয়াল কলেজ।

ওই দুই কেন্দ্রই রোববার প্রতীকী এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানান রিটার্নিং অফিসার।

মুজিবুর রহমান আরো বলেন, ১৬নং ওয়ার্ডে চারজন সাধারণ কাউন্সিলর এবং ছয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন। তিন মেয়র প্রার্থীতো আছেনই।

প্রত্যেক প্রার্থীর ১০জন করে প্রতিনিধি রোববারের প্রতীকী ভোটে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।