২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী রেলগেটে আটক ২, অস্ত্র উদ্ধার

পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহীন (২৫) ও সজলকে (২৫) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেল সহকারী পুলিশ সুপার শাহ নূর আলম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার একটি অপহরণ মামলার আসাশি শাহীনকে রেল গেট এলাকায় ঘোরাফেরা করার সময় আটক করে থানায় আনা হয়।

তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদ সে জানায়, তার সঙ্গে সজল নামের একজনও আছে।

পরে শাহিনের ফোন থেকে সজলকে ফোনে ডেকে এনে ধরা হয়।

শাহীন ঈশ্বরদীর পাকশীবাজার এলাকার মাহবুবুর রহমানের ছেলে এবং সজল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ দক্ষিণপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।

ঈম্বরদী থানার ওসি আব্দুল হাই বলেন, তাদেরকে শনিবার আদালতে হাজির করা হবে।