২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নাফনদীর শাহপরীর দ্বীপ জেটিঘাট মোহনায় অনুমানিক ২৮ বছর বয়সের যুবকটির লাশ পাওয়া যায়।

টেকনাফ থানার ওসি দিদারুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে নাফ নদীতে ভাসমান মৃতদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।