২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার রুদ্রনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম (১৯) দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের প্রয়াত কাদের বক্সের ছেলে।

আহত আশাবুলকে (২০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব বলেন, সাইদুল ও আশাবুল মোটরসাইকেলে রুদ্রনগর গ্রামের ভেতর দিয়ে দর্শনার দিকে আসছিল।

বিপরীতমুখী ইটভাটির একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সাইদুল ইসলাম।

পরিবারের ইচ্ছানুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।