আদালতে তরুণীর আত্মহননের চেষ্টা
কুমিল্লায় বিচারপ্রার্থী এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মামলাটির আসামির জামিন বাতিলের দরখাস্ত শুনানির সময় মামলার বাদিনী ওই তরুণী আকস্মিক হাতব্যাগ থেকে একটি বোতলে রাখা তরল পদার্থ মুখে ঢেলে দেয়।
এ সময় সে আদালতের বিচারক ফেরদৌস আহমেদের দিকে এক টুকরো কাগজ ছুঁড়ে দিয়ে কাঠগড়ায় ঢলে পড়েন। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তরুণীর আইনজীবী আমজাদ হোসেন জানান, ওই তরুণী কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অপারেটর পদে কাজ করতেন। একই কারখানায় কর্মরত কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নাছির উল্লার (২৭) বিয়ের প্রলোভনে সম্পর্কের পরিণামে সে অন্তসত্ত্বা হয়ে পড়েন।
২০১২ সালের ৬ নভে¤বর কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলাটি দায়ের করা হয়।
