নাটোরে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড
নাটোরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, রাজিব হোসেন (২০) ও আমিরুল ইসলাম (২১) নামের দুই যুবক কলেজ থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাদেরকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে রাজিবকে এক বছর এবং আমিরুলকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
