২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় জিরাফ পরিবারে নতুন সদস্য

ঢাকা চিড়িয়াখানায় বাচ্চা প্রসব করেছে একটি জিরাফ, যে ঘটনাটি বিরল বলে মনে করছেন চিড়িয়াখানার কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 04:39 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

ঢাকা চিড়িয়াখানায় চারটি জিরাফ ছিলো, এর সঙ্গে বুধবার নতুন একটি যোগ হলো।

চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা মানসুরা হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে একটি জিরাফ বাচ্চা প্রসব করেছে।

“খাঁচায় বন্দি জিরাফের বাচ্চা দেয়া খুব বিরল ঘটনা,” বলেন তিনি।

চিড়িয়াখানা কর্মকর্তা জানান, এর আগে আবুধাবির একটি চিড়িয়াখানায় জিরাফ বাচ্চা দিয়েছিলো, তবে বাচ্চাটি জন্মের সাত দিনের মাথায় মারা যায়।

সদ্যোজাত জিরাফ শাবকটি নিয়ে ৪৫ দিনের আগে কিছুই বলা যাচ্ছে না, বলেন মানসুরা।

শাবকটি কোন লিঙ্গের, তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। মা জিরাফকে একটি বিশেষ স্থানে রাখা হয়েছে।