২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার অয়েলের সিবিএ নেতা বরখাস্ত

যমুনা অয়েল কোম্পানির সিবিএ’র কার্যকরি সভাপতি কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার থেকে তার তার এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির উপমহাব্যবস্থাপক (পার্সোনাল) হাবীবুল মুহিত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামারুজ্জামান দুর্নীতির আশ্রয় নিয়ে ওষুধ নিয়ে আইন ভেঙেছেন।

আগামী ১০ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

কামরুজ্জামান যমুনা অয়েলের চট্টগ্রাম কার্যালয়ে অর্থ বিভাগের ঊর্ধতন সহকারী হিসেবে কর্মরত।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মায়ের জন্য ব্যবস্থাপত্রে লেখা ওষুধের নাম জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে কোম্পানি থেকে অন্য ওষুধ নিয়েছেন।