২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যৌন নিপীড়ক শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকালে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম (৫৫) পুলিশের কাছে শিশুটির ওপর নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী।

বুধবার দুপুরে শিশুটিকে অসুস্থ অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিত্সক মনিজা করিম জানিয়েছেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে যৌন নির্যাতনের চিহ্ন রয়েছে।

তাকে আরো পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শিশুটির মা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের রাখালিয়া নূরানী মাদ্রাসায় অন্যান্য দিনের মতো আরবী পড়তে গেলে নুরুল ইসলাম মাদ্রাসা কক্ষে এ নির্যাতন চালায়।

এ ব্যাপারে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে রায়পুর থানায় অভিযোগ  দায়ের করেছেন।