২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ সদর উপজেলার সুরুজ গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে সহকারী সরকারি আইনজীবী (এপিপি) মনিরুল ইসলাম খান জানান, ২০১১ সালের ৮ অগাস্ট পারিবারিক কলহের জের ধরে রশিদ তার স্ত্রী অন্তরাকে শ্বাসরোধে হত্যা করে।

পরদিন অন্তরার বাবা আরজু খান বাদী হয়ে আব্দুর রশিদ, তার মা রওশন আরা বেগম ও ভাই আব্দুর রাজ্জাককে আসামি করে সদর থানায় মামলা করেন।

মামলায় রশিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।