রাজশাহীতে মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বুধবার দুপুরে বিজিবি রাজশাহী সেক্টর সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
গত তিন মাসে রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তারা ২৪ হাজার ৬৫৬ বোতল ফেনসিডিল, সাড়ে ১৯ লিটার দেশি মদ এবং ২১ কেজি গাঁজা উদ্ধার করে।
এগুলোর সবই ধ্বংস করা হয় বলে জানায় বিজিবি।
এ সময় বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাম্মি ফিরোজ, উপ-অধিনায়ক মেজর সোলাইমান তালুকদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তত্ত্বাবধায়ক সলিমুল্লাহ খান উপস্থিত ছিলেন।
