২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলায় সংঘর্ষে নিহত ১

শেরপুরের নকলা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার উরফা ইউনিয়নের শালখা গ্রামে এ সংঘর্ষে নিহত নবী হোসেন (৪৭) শালখা গ্রামের বাসিন্দা।

আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

নকলা থানার ওসি এ কে এম ফছিহুর রহমান জানান, গ্রামের নবী হোসেন গ্রুপের সঙ্গে প্রতিবেশী লেচু মিয়াদের একখণ্ড জমি নিয়ে বিরোধ রয়েছে।

এর জের ধরে বাধা সংঘর্ষে উভয়পক্ষ দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে।

এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।