পাবিপ্রবি’তে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
উৎসবমুখর পরিবেশে বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
দুপুরে ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মোজাফফর হোসেন পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ হয়।
শেষে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে গিয়ে শেষ হয়।
২০০৯ সালের ৫ মে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
