পরিবেশ দিবসের শোভাযাত্রা নরসিংদীতে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী শহরে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
‘ভেবে চিন্তে খায় অপচয় কমাই’ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় এ শোভাযাত্রা মুরু হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। শেষ হয় শিল্পকলা একাডেমীতে।
এতে নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সোরাইয়া বেগম, পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
