২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির নেতা রাকিব হাতবোমাসহ গ্রেপ্তার

 ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আব্দুর রাকিবসহ পাঁচ নেতাকর্মীকে ১৮টি হাতবোমাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:49 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

র‌্যাব-৪ এর ক্যাপ্টেন তাহসিন সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সাভারের মজিদপুরের একটি বাসা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি চারজন হলেন- সাভার পৌর শিবিরের সেক্রেটারি আলাউদ্দিন সাকিব, কল্যাণ সম্পাদক ফজল আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান ও অফিস সেক্রেটারি আশিকুর রহমান।

অভিযানে ওই বাসা থেকে ১৮টি হাতবোমা ও রাষ্ট্রবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা সালেহীন জানান।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজনকে র‌্যাবের মিরপুর কার্যালয়ে রাখা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।