নীলফামারীতে দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন আহত
নীলফামারীর ডিমলায় বাসের ধাক্কায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ডোমার-নীলফামারী সড়কের পলাশবাড়ি বাজারের শুকানদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক আসাদ জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ডিমলাগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর পাঁচ আরোহী আহত হন।
পরে সৈয়দপুর থেকে বাসটিকে আটক করা হয়েছে।
