২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে হাতবোমা বিস্ফোরণ, স্কুলছাত্র আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণে এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার বিকালে ছাত্র-শিক্ষক-কেন্দ্রের (টিএসসি) ভেতরে এঘটনা ঘটে।

আহত আতিক (১৩) বিশ্ববিদ্যালয় এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (ইউল্যাব) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ আব্দুল্লাহ টিএসসির একজন পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিএসসির শৌচাগারের পাশের ফাঁকা জায়গায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল আতিক। একফাঁকে বল শৌচাগারের ছাদে আটকে যায়। আতিক বল আনতে ওপরে উঠলে সেখানে থাকা ‘লালটেপ মোড়ানো বলসদৃশ একটি বস্তু’ বিস্ফোরিত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।