২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিশুর লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার সকাল ১০ টার দিকে মোকারম হোসেনের (৭) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

মোকারম উপজেলার গোসাইপুর গ্রামের আবু তালেবের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার নিখোঁজ হয় মোকারম। সকাল ১০টার দিকে গোসাইপুর গ্রামের খাড়িতে মোকারমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।