২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জামায়াতের তিন নেতা গ্রেপ্তার

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার দুপুরে শহরের হাবিবুর রহমান সড়ক থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক বিএম বাকের, দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য সোয়েব আলী।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শহরের বরুণাতৈল এলাকায় একটি সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।