চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
রোববার চরভদ্রাসন থানায় মামলাটি করেন ওই কিশোরীর বাবা।
বৃহস্পতিবার রাতের এ ঘটনায় চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের ফজল শিকদার (৫০) এবং শেখ আজহারকে (৪০) আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, ফজল এবং আজহার ভাল কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কিশোরীকে জর্ডানে যাওয়ার প্রস্তাব দেয়।
“গত বৃহস্পতিবার পাসপোর্ট করার কথা বলে কিশোরীকে ফরিদপুর শহরে নিয়ে যায়। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে একটি বিদ্যালয়ের কক্ষে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে দুজন।”
আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
