২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৮ শিবির নেতাকর্মী আটক

ময়মনসিংহে রোববার ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

এ সময় তাদের কাছ থেকে হাতবোমা, জিহাদী বই, কম্পিউটার ও খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটতদের মধ্যে রয়েছেন শিবিরের বাংলাদেশ কৃষি বিশ্নবিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক কুদরত হোসেনসহ সাতজন এবং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একজন।

অপর সাতজন হলেন রায়হানুল হক, মনোয়ারুল ইসলাম, নাকিবুল ইসলাম, তানজুল ইসলাম, ফরিদুল হক, আসাদুল হাবিব ও মোহাম্মদ নাসিম।

জেলা গোয়েন্দা শাখার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, গোপন সংবাদ পেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম বয়ড়া এলাকার সৌদিয়া ভবনের বান্না ছাত্রাবাসে অভিযান চালানো হয়।

এ সময় তারা নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।

তিনি আরো বলেন, এ সময় পাঁচটি হাতবোমা, বেশকিছু জিহাদী বই, একটি কম্পিউটার ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।