রাসিকে গণসংযোগে দুই প্রার্থী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের দুই মেয়র পদপ্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
শনিবার নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল তাদের একবার ভোট দেয়ার অনুরোধ জানান ভোটারদের।
সকালে নগরীর আসাম কলোনী এলাকায় গণসংযোগ শুরু করেন নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরের মধ্যে তিনি বিহারী কলোনী পযর্ন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আর একবার তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।
অপরদিকে, সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সকালে ২৬ নং ওয়ার্ডের মেহেরচন্ডীর কড়ইতলা মোড়, দিঘীর পার, দায়রা পার্ক, চকপারা এলাকা, হজোর মোড়, জামাল পুর, ওলীবাবার মাজার, পদ্মা আবাসিক এলাকা এবং ভদ্রা বাজারে জনসংযোগ করেন।
তিনি পরিবর্তনের অঙ্গীকার করে একবার তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।
