বরিশালে নগর জামায়াত নেতা আটক
বরিশাল মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারিসহ দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার নগরীর নবগ্রাম এলাকা থেকে আটকরা হলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মিজানুর রহমান ও কর্মী হেমায়েতউদ্দিন।
নগরীর কোতোয়ালি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নাশকতা সৃষ্টির চেষ্টা, সরকারি কাজে বাধা দান এবং পুলিশের উপর হামলার তিনটি মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মিজানুর রহমান কোতোয়ালি থানা জামায়াতের আমির। মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরউদ্দিন মো. বাবর কারাগারে থাকায় তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
