২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২৪ জন আটক

নাশকতার অভিযোগে নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার দুপুরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সম্পৃক্তার অভিযোগে থানায় মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।