বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের বৈঠকে সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প আরো দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে ট্রাস্টের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে ফজিলাতুন্নেসা মুজিব বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রয়াতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী ছাড়াও আওয়ামী লীগ নেতারা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
