বৃহস্পতিবারও লক্ষ্মীপুরে ফেরি চলাচল বন্ধ ছিল
ঝড়ো আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি ও সি-ট্রাক চলাচল বৃহস্পতিবারও বন্ধ রয়েছে।
মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ের কারণে বুধবার সন্ধ্যা থেকেই এ পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
লক্ষ্মীপুর-ভোলা বিআইডব্লিউটিএ এর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, এখনো মেঘনা উত্তাল থাকায় ফেরি, সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, ভোলার ইলিশা ফেরিঘাট ঢেউয়ে ভেঙ্গে গেছে।
বুধবার রাত থেকেই থেমে থেমে দমকা বাতাস ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
নীচু এলাকায় ফসলি জমি তলিয়ে গেছে।
