জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
জামালপুর সদরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সদরের কেন্দুয়া কালিবাড়ি ও দেওয়ানগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার মুরাদাবাদ গ্রামের লাল চাঁনের ছেলে মুরাদ আলী (২৫) এবং সদর উপজেলার কেন্দুয়ার পন্ডিতপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে মো. রুমান (২০)।
জামালপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) উসমান গণি জানান, সকালে দেওয়ানগঞ্জ স্টেশনে একটি লোকাল ট্রেনে উঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে মুরাদ মারা যান।
একইদিন দুপুরে জামালপুর-সরিষাবাড়ি লাইনের কেন্দুয়া কালিবাড়িতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মারা যান রোমান।
এ ব্যাপারে জামালপুর জিআরপি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
